গণমাধ্যমের জন্য ফেসবুক, গুগল, টিকটকের কাছ থেকে অর্থ নিতে নতুন আইন করছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার নানা সংবাদ নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশের জন্য দেশটির গণমাধ্যমকে অর্থ দিতে হয় মেটা ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে। রীতিমতো আইন করেই এই অর্থ নেয় অস্ট্রেলিয়া সরকার। তবে সম্প্রতি অর্থ দিতে বেঁকে বসে মেটা। এরপর এ–সংক্রান্ত নতুন নিয়ম জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফলে দেশটির সংবাদমাধ্যমগুলোকে অর্থ দিতে বাধ্য হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আগের আইনটি ২০২১ সালে পাস করেছিল অস্ট্রেলিয়া সরকার। সে অনুযায়ী, নিজেদের প্ল্যাটফর্মে (যেমন ফেসবুক ও গুগল) খবর প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর সঙ্গে চুক্তি করতে হতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। ওই চুক্তি মেনে অর্থ পরিশোধ করতে হতো তাদের। চলতি বছরের শুরুর দিকে মেটা জানায়, এই চুক্তি আর নবায়ন করবে না তারা। এরপর বৃহস্পতিবার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিয়মগুলো ঘোষণা করা হয়। সে অনুযায়ী কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যদি অস্ট্রেলিয়া থেকে বছরে ১৬ কোটি মার্কিন ডলারের বেশি আয় করে, তাহলে তাদের দেশটির সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাধ্যতামূলক বাণিজ্যিক চুক্তি করতে হবে। এর ব্যতিক্রম হলে প্রতিষ্ঠানগুলোর ওপর উচ্চহারে করারোপ করা হতে পারে। অস্ট্র...


.jpg)

